শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


বছর শেষে তমা মির্জার বার্তা
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৭:৩২ পিএম  (ভিজিট : ৩১৮)
বিদায়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে ২০২৩। ক্যালেন্ডারের পাতা দখল নিতে প্রস্তুত ২০২৪। নতুন বছর উদযাপনে এরইমধ্যে যে যার মতো নিয়েছেন প্রস্তুতি। অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার। 

প্রতিবার নতুন বছর বরণ করে নিতে মুহুর্মুহু আতশবাজিতে আলোকিত হয় আকাশ। তা দেখে মানুষজনের মনে আনন্দ ধরা দিলেও বিপাকে পড়ে পশুপাখিরা। ঘটে প্রাণহানি। বিষয়গুলো ভেবে অনেকে দাবি তুলেছেন এবার যেন বর্ষবরণে আতশবাজি, পটকা না ফোটানো হয়। এই দলে রয়েছেন অভিনেত্রী তমা মির্জা। 

নতুন বছর নিয়ে বার্তা দিয়ে তমা লিখেছেন, ‘আসছে নতুন বছর। উৎসবের অতিরিক্ত আয়োজন না হোক কারও ক্ষতির কারণ!’ এর আগে অভিনেত্রী জয়া আহসানও বিষয়টি নিয়ে একটি ভিডিও বার্তা দিয়ে বলেছিলেন, ‘নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই, এটা দয়া করে করবেন না। গত বছর এই আতশবাজির শব্দে কিন্তু শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়। রাতের বেলা গাছে ঘুমিয়ে থাকা পাখিরা আতশবাজির বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা যায়। রাস্তায় ঘুমানো যে পথকুকুর বা বিড়াল; এমনকি আশপাশে যে অসংখ্য বন্যপ্রাণী—প্রচণ্ড ভয়ে তারা ছুটোছুটি করে, অনেকেই মারা যায়।’ তিনি আরও বলেছিলেন, ‘অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকেন, তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী-সমাজ কোনোটাই কিন্তু শুধু মানুষের একার নয়। যারা থার্টি ফার্স্ট উদযাপন করতে আতশবাজি বা ফানুশ ওড়াবার প্রস্তুতি নিচ্ছেন, প্লিজ দয়া করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারও জীবন যেন বিপন্ন না হয়।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]