শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


অবশেষে নতুন সিনেমায় শাবনূর
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৪ পিএম  (ভিজিট : ৩২৪)
ঢাকাই সিনেমার নন্দিত চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘ তিন বছর পর দেশে এসেছেন তিনি। নতুন সিনেমার জন্য তার ফেরা। অস্ট্রেলিয়া থাকাকালীন এই নায়িকা যুক্ত হয়েছেন ‘রঙ্গনা’ নামের একটি সিনেমায়। এটি পরিচালনা করছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। নতুন এই সিনেমাটি দিয়ে নতুন বছর নতুনভাবে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর।

‘রঙ্গনা’ পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন আরাফাত। এর আগে তিনি বেশকিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। নিজেকে জানান দেওয়ার জন্য ছোট পর্দার জন্য নির্মাণ করেছেন বেশ কিছু নাটক। প্রথম সিনেমাতেই পাচ্ছেন শাবনূরকে। এতে শাবনূরের বিপরীতে কে থাকছেন তা অচিরেই জানানো হবে বলে জানিয়েছেন এই নির্মাতা।

শাবনূরকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে আরাফাত বলেন, থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনো তাকে পর্দায় দেখতে চান। আর আমারও ইচ্ছা শুরুতে তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। তাকে অসংখ্য রোমান্টিক গল্পের সিনেমায় দেখা গেছে। এটি নারী কেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে এর চিত্রায়ণ। সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

শাবনূর বলেন, অস্ট্রেলিয়া থাকাকালীন সাত মাস আগে ‘রঙ্গনা’র গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। সিনেমার গানগুলো খুবই চমৎকার। কবির বকুল ভাইয়ের হাতে জাদু আছে। সিনেমাটির গান শুনেই ইচ্ছে করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন। ‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। দুটি গান গাইবেন এবং সুর ও সংগীতায়োজন করবেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]