শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৬ পিএম  (ভিজিট : ১০৪)
সরকারের পদত্যাগ, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে চতুর্থবারের মতো দুই দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল রোববার (৩১ ডিসেম্বর) ও পরদিন সোমবার (১ জানুয়ারি) এ কর্মসূচি পালন করবে দলটি।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা দেন। এ সময় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ নির্বাচনের আগেই ভোট ডাকাতির নিন্দা জানান তিনি। রুহুল কবির রিজভী বলেন, সরকারের পদত্যাগের একদফার আন্দোলন এখন বেশি ত্বরান্বিত হচ্ছে। জনগণ আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে। হাটে-মাঠে, খেতে-খামারে, বাজারে-শপিংমলে জনগণকে আমরা লিফলেট দিয়েছি। তারা আমাদের কথা শুনেছেন এবং সমর্থন দিচ্ছেন। বিএনপির এই নেতা অভিযোগ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি এবং গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকার ২০১৩-১৪ সালের মতো ষড়যন্ত্র করে পুলিশি হয়রানি, গ্রেপ্তার ও মামলা দিচ্ছে। এর আগে ১২ দফায় ২২ দিন অবরোধ ও চার দফায় ৫ দিন হরতাল কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]