মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:৪৯ পিএম  (ভিজিট : ৮)

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অগ্রগতি এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া দুর্নীতি মোকাবিলা, শিল্প ও বাণিজ্যের উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রগতিতে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন ডেরেক লো। একই সঙ্গে বাংলাদেশ ও সিঙ্গাপুরের সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিঙ্গাপুরের প্রতিনিধিদলে হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি অফিসার ম্রিথিনি টি জি গ্রিথারান উপস্থিত ছিলেন।

বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম এমপিও উপস্থিত ছিলেন।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]