প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:২৩ পিএম
(ভিজিট : ১৭)
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও কর্মকর্তা মাদক ব্যবসার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে মন্তব্য করে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, মাদকের বিস্তার লাভের পেছনে দায়ী রাজনৈতিক পেট্রোনাইজেশন।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মাদকের কবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার, ততটুকু গুরুত্ব দেওয়া যাচ্ছে না। কারণ, আমাদের রাষ্ট্র, আমাদের সরকার নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।
এ সময় তিনি অভিযোগ করেন, মাদক পরিবহনে কিছু পরিবহন কম্পানির সংশ্লিষ্টতা রয়েছে।
সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের জানুয়ারিতে এক গবেষণায় উঠে এসেছে—দেশে ৮২ লাখ মাদক ব্যবহারকারী আছে, যা আমাদের মোট জনসংখ্যার ৫ শতাংশ।
উল্লেখযোগ্য একটি সংখ্যক ২৫ বছর বয়সের আগেই মাদক সেবনের সঙ্গে যুক্ত হয়ে যায়। বিষয়টি এখন অতি গুরুত্বের সঙ্গে দেখা দরকার।