শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


পাসের হারে মেয়েরা, জিপিএ ৫-এ এগিয়ে ছেলেরা
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৪২ পিএম  (ভিজিট : ৮)
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা পাসের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা। অন্যদিকে জিপিএ ৫-এ এগিয়ে রয়েছেন ছেলেরা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সব বোর্ডে ছাত্ররা পাস করেছেন ৪৭ দশমিক ৭৫ শতাংশ, মেয়েরা পাস করেছেন ৫৬ দশমিক ৩১ শতাংশ। জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছেন ছেলেরা।

পাসের হারে মেয়েদের থেকে ছেলেরা ৮ দশমিক ৫৬ শতাংশ পিছিয়ে আছেন।

সারা দেশে জিপিএ ৫ পেয়েছেন ২০ হাজার ৩৬৩ ছাত্র। আর ছাত্রীরা জিপিএ ৫ পেয়েছেন ১৯ হাজার ৭২১ জন। ছাত্রীদের থেকে ৬৪২ জন ছাত্র বেশি জিপিএ ৫ পেয়েছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]