রবিবার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


গাজীপুরে বিজিবি মোতায়েন
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম  (ভিজিট : ৯)
বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসনের ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আগামী ৭ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।
 
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, শ্রম অসন্তোষ নিরসন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবির পরিপ্রেক্ষিতে চলমান শ্রম অসন্তোষের কারণে এসব এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েনের এ পদক্ষেপ নেওয়া হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]