বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


রাজধানীতে ডিএমপির অভিযান, আটক ৫৪৩
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৪৯ পিএম  (ভিজিট : ১৪)
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে আটক করেছে পুলিশ। একই সময়ে ৩৮টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আটকদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৯৪ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৬২ জন, উত্তরা বিভাগ ৩৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে আটক করা হয়।

অভিযানকালে সুইচ গিয়ার, প্লায়ার্স, এন্টি কাটার, অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, একটি অটোরিকশা, ১৫টি মোবাইল, ১৩টি সিমকার্ড এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]