বুধবার ● ২১ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


আর্জেন্টিনার কাছে হেরে রেফারিকে ‘জালিম’ বলা ফুটবলারসহ মিসরের ২ কোচ নিষিদ্ধ
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:২৩ পিএম  (ভিজিট : ২০)
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর শাস্তির মুখে পড়েছে মিসর। ম্যাচে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জেরে দেশটির প্রধান কোচ হোসাম হাসান, তার যমজ ভাই ও দলের কর্মকর্তা ইব্রাহিম হাসান এবং ফুটবলার মোস্তফা জিকোকে নিষিদ্ধ করা হয়েছে।

দুই কোচের নিষেধাজ্ঞা তিন ম্যাচের, আর জিকোকে মাঠের বাইরে থাকতে হবে পাঁচ ম্যাচ।

আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মিসর। এরপর লিওনেল মেসির দল দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় তুলে নেয়। তবে সেই জয়ে মিশে আছে অনেক বিতর্ক।

ম্যাচ শেষে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিল মিসর।

তিন ম্যাচ নিষিদ্ধ দুই কোচ
মিসরের প্রধান কোচ হোসাম হাসান এবং তার যমজ ভাই ইব্রাহিম হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে আগামী নভেম্বরে মালাউইয়ের বিপক্ষে দুটি ম্যাচেই দলের ডাগআউটে থাকতে পারবেন না তারা। এ ছাড়া ২০২৭ সালের মার্চে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচেও দায়িত্ব পালন করতে পারবেন না হোসাম ও ইব্রাহিম।

পাঁচ ম্যাচ নিষিদ্ধ মোস্তফা জিকো
মিসরের ফুটবলার মোস্তফা জিকোকে আরো কঠিন শাস্তি দিয়েছে ফিফা। তাকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 

আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিতভাবে হারের পর জিকো বলেছিলেন, ‘রেফারি অন্যায় করেছেন। তিনি একদমই ন্যায্য ছিলেন না। তিনি একজন জালিম (অত্যাচারী)। এটি স্পষ্ট ও দিবালোকের মতো পরিষ্কার যে, তিনি অবিচার করেছেন।’
 
এ ছাড়া ম্যাচ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটি একটি পাতানো ম্যাচ ছিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট।’

নিষেধাজ্ঞার ফলে মোস্তফা জিকো মালাউইয়ের বিপক্ষে দুটি এবং অ্যাঙ্গোলা ও দক্ষিণ সুদানের বিপক্ষে একটি করে ম্যাচ খেলতে পারবেন না। 

এই চার ম্যাচের পরও জিকোর নিষেধাজ্ঞার একটি ম্যাচ বাকি থাকবে। সেটি কার্যকর হবে মিসরের পরবর্তী প্রতিযোগিতার প্রথম ম্যাচে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]