মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম বানাচ্ছে ভিয়েতনাম
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:৩১ পিএম  (ভিজিট : ৩৩)
বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের গৌরব ভারতের কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছে ভিয়েতনাম। রাজধানী হ্যানয়ে ১ লাখ ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতার বিশাল স্টেডিয়াম নির্মাণ করছে দেশটি।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮ সালে চালু হতে পারে স্টেডিয়ামটি। তখন দর্শক ধারণক্ষমতায় বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম হবে এটি।

নির্মাণাধীন স্টেডিয়ামের নাম হবে ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়াম। ভিয়েতনামের বৃহত্তর আন্তর্জাতিক ক্রীড়া নগরী প্রকল্পের অংশ এই স্থাপনা।

২০২৫ সালের ১৯ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি বানাতে ২০০ কোটি ডলার (২৪ হাজার ৭৩০ কোটি টাকা) বিনিয়োগ করা হয়েছে। 

প্রাচীন ভিয়েতনামের ঐতিহ্যবাহী ডং সন ব্রোঞ্জের ঢোলের আদলে স্টেডিয়ামটির নকশা করা হয়েছে। আধুনিক স্থাপত্যের সঙ্গে দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতেই এমন পরিকল্পনা।

এতে থাকবে স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করা যায় এমন ছাদ। ফলে খেলাধুলার পাশাপাশি বড় কনসার্ট ও অন্যান্য আয়োজনও করা যাবে।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, স্টেডিয়ামটি ২০২৮ সালের আগস্টের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
 
বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ভেন্যু ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এর দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার। ভিয়েতনামের ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়ামের পরিকল্পিত ধারণক্ষমতা এর চেয়ে ৩ হাজার বেশি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]