বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


রুহুল কবির রিজভীর সঙ্গে ইতালি বিএনপির সাবেক প্রচার সম্পাদক খান রবিনের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:৪০ পিএম  (ভিজিট : ১৮)
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালি বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও নোয়াখালীর সেনবাগের কৃতি সন্তান খান রবিন। ইউরোপ ও ইতালি সফর শেষে রুহুল কবির রিজভীর দেশে ফেরা উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক বিদায় জানাতে এ সাক্ষাতের আয়োজন করা হয়।

সাক্ষাৎকালে দলীয় কার্যক্রমের অগ্রগতি এবং প্রবাসীদের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন খান রবিন। প্রবাসে দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় রাখার পাশাপাশি প্রবাসীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসী ভাই-বোনদের যেকোনো সমস্যা ও কল্যাণে বিএনপি সর্বদা পাশে থাকবে। প্রবাসীদের স্বার্থরক্ষায় দল অতীতেও ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও সক্রিয়ভাবে কাজ করে যাবে বলে তিনি আশ্বস্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]