মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:২১ পিএম  (ভিজিট : ১৮)
আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আজ সোমবার ইউএস-বাংলা এয়ারলাইনস এক বিজ্ঞপ্তির মাধ্যেমে এ ঘোষণা দেয়। যা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

একই সঙ্গে ভ্রমণে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। গতকাল রবিবার হুতিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।

জরুরি ভ্রমণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদ এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইনসের BS381/BS382 (ঢাকা-রিয়াদ-ঢাকা) সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারিত হলে সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
 
আপাতত যাত্রীদের বিমানবন্দরে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

ফ্লাইটের স্ট্যাটাস, পুনরায় টিকিট বুকিং এবং সর্বশেষ তথ্য জানতে যাত্রীদেরকে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট সেলস কাউন্টার অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের জন্য তারা তাদের ফেসবুক পেজে নম্বরও শেয়ার করেছে।

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের একের পর এক হামলার কারণে গত ৩ দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, 

হুতি হামলার কারণে শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি, সৌদিয়ার ৩টি এবং রিয়াদ এয়ারের ৩টি ফ্লাইট। এসব ফ্লাইটের মোট ৩০১২ জন যাত্রী ছিল। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]