মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে সরকার আশাবাদী: অর্থমন্ত্রী
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:২৪ পিএম  (ভিজিট : ১৫)
আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী ও অর্থনৈতিক বিভিন্ন সংস্কারে সঙ্গে বর্তমান সরকার একমত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) ব্যাংককে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সকাল সাড়ে ৮টায় থাইল্যান্ডের ব্যাঙ্ককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতিকে স্থিতিশীল করা, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ।’

এসব সংস্কারের বিষয়ে সরকারের সম্মতি রয়েছে বলেও জানান তিনি।

নতুন ঋণচুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে সরকার। তবে চুক্তির শর্ত, ঋণের পরিমাণ ও অর্থ ছাড়ের সময়সীমা চূড়ান্ত হওয়ার বিষয়টি এখনো আলোচনার ওপর নির্ভর করছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]