মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্তের আহ্বান রাষ্ট্রপতির
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পিএম  (ভিজিট : ১৪)
নারী ও শিশুদের প্রতি নির্যাতন ও হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নারী ও কন্যা শিশুরা পিছিয়ে থাকলে সমাজের উন্নয়ন সম্ভব নয়।

আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় শিশু একাডেমিতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনাসভায় একথা বলেন তিনি।

শিক্ষা, চিকিৎসা, রাষ্ট্র সব ক্ষেত্রে নারীদের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি বলেন, ছেলে-মেয়ে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে। সন্তানদের সফল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে ধরতে অভিভাবকদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

কন্যা শিশুদের মার্শাল আর্ট শিখতেও উদ্বুদ্ধ করেন।

রাষ্ট্রপতি বলেন, নারী ও কন্যা শিশুরা পিছিয়ে থাকলে সমাজের উন্নয়ন সম্ভব না। কন্যাশিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরেন রাষ্ট্রপতি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]