বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ধিত সভা
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:৫২ পিএম  (ভিজিট : ১৯)
আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লায় প্রস্তুতিমূলক ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল। সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী নারায়ন সরকার।

এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব জেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে মন্দির ও পূজামণ্ডপভিত্তিক যেকোনো সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হবে।

এ সময় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপ কমিটিগুলোকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, সম্প্রীতির বাংলাদেশে সকলের সহযোগিতায় এবারও জেলায়  আগামী ১৬ অক্টোবর থেকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]