আগামী ২৫ অক্টোবর, অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)-এর পরিচালনা পর্ষদের নির্বাচনকে সামনে রেখে প্রকাশ করেছে চূড়ান্ত সদস্য তালিকা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সদস্যপদের আবেদন যাচাই-বাছাই শেষে ফাইন্যান্সিয়াল ও নন-ফাইন্যান্সিয়াল সদস্য তালিকা প্রকাশ করে সংগঠনটি।
বাছাই কমিটি আবেদনকারীদের পেশাগত পরিচয়, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রের তথ্য ও সংগঠনের নীতিমালা অনুসরণ করে আবেদনগুলো পর্যালোচনা করে। যাচাই-বাছাইয়ে নিয়ম, স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য, প্রস্তাবক-সমর্থকের নাম বা স্বাক্ষর এবং কর্মরত গণমাধ্যম প্রতিষ্ঠানের তথ্য অসম্পূর্ণ থাকায় কয়েকটি আবেদন গ্রহণযোগ্য হয়নি।

চূড়ান্ত তালিকাভুক্ত ৫৫ জন ফাইন্যান্সিয়াল ও নন-ফাইন্যান্সিয়াল সদস্য হলেন- মোহাম্মাদ আবদুল মতিন, ফয়সাল আহমেদ, ড. রতন কুণ্ডু, মোহাম্মদ রেজাউল হক, আকিদুল ইসলাম, আতিকুর রহমান, দিলারা জাহান, মোহাম্মাদ জিয়াউল কবির জিহন, হাজী মো. দেলোয়ার হোসেন, প্রফেসর ড. ওয়ালি উল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মাদ মিজানুর রহমান, ড. সুলতান মাহমুদ, ড. এমডি মোল্লা হক, আজাদ আলম, মো. শাহরিয়ার রউফ, বেলাল হোসেন ঢালী, এ এইচ এম মাসুম বিল্লাহ, হায়াত মাহমুদ, আতাউর রহমান, মোস্তাফিজুর তালুকদার রহমান মঞ্জু, এস এম দিদার হোসেন, সুলাইমান আশরাফি দেওয়ান, শ্রাবন্তী কাজী, মুনা মোস্তফা, সৈয়দা ইশরাত ফেরদৌসী, হোসনে আরা তালুকদার, জুহি সেন তুলি, মোমেনা সরকার বিউটি, সুহৃদ সোহান হক, সঞ্জয় চক্রবর্তী তাবু, এহতেশামুল মুজিব মৃদুল, আত্তাবুর রহমান, ফয়সাল আজাদ, ড. এমডি আরিফ হোসেন, এমডি শরীফুল ইসলাম স্বপন, আবু সালেহ হাসিফ, মো. কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বুলেট তালুকদার শাতাদাল, নূর হাসান (আকাশ কামরুল), মো. রেজাউল করিম, শামসুল আরেফিন রিয়াদ, তাজবীর হাসান (অর্ক হাসান), আশরাফ চৌধুরী বাপ্পী, আসিফ ইকবাল, পল সি মধু, মোহাম্মদ হুমায়ুন কবির রোজ, এমডি আবুল বাশার রিপন, মোহাম্মাদ বিল্লাল হোসেন, কে এম ধ্রুব, মো. গালিব ইবনে রিয়াজ, মোহাম্মদ জসিম উদ্দিন, আলমগীর হোসেন রুহেল, মোহাম্মাদ খলিলুর রহমান এবং প্রদীপ কুমার শীল।
এবিজেএ'র নির্বাচন ২৫ অক্টোবর ২০২৬, রোববার দুপুর ১২টায় সিডনির রেড রোজ ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হবে। শুধু ফাইন্যান্সিয়াল সদস্যরা ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ অক্টোবর।
প্রবাসে বাংলা সাংবাদিকতা, লেখালেখি ও পেশাজীবীদের ঐক্য ও সহযোগিতা জোরদারে ১২ বছর ধরে কাজ করছে এবিজেএ।