মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


প্রেসক্লাবের সামনের অবরোধে অটোরিকশা চালকরা
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৫১ পিএম  (ভিজিট : ১৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করেছেন অটো চালকরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটোচালক সড়ক অবরোধ করেন।

এদিকে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে অটো শূন্য অবস্থায় রয়েছে। চালকরা জানান, অটো চার্জ দেওয়ার স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি না মানলে রাস্তা ছাড়বেন না বলেও ঘোষণা দেন।

ঘটনাস্থলে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার জাহিদুল ইসলাম।

বলেন, আমাদের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটোচালকদের সমাবেশ থেকে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। 

অটোচালকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সড়কে অভিযানের নামে অটোচালকদের হয়রানি বন্ধ করা। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন করা।

অটোচালক সাইফুল ইসলাম বলেন, রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে। অটো চালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ অটোচালক আছে। যারা অটো চালিয়ে জীবন জীবিকা চালায়।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটো প্রায় চলছেই না।

সকাল থেকেই শত শত অটোচালক প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে রাস্তায় অবস্থান নেয়। এ সময় দুপাশেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]