শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


শিশুদের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে: ডিএসসিসি প্রশাসক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:১০ পিএম  (ভিজিট : ৭)
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, শিশুদের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। তাই তাদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বর্তমানে শিক্ষার হার বাড়লেও সমাজে উচ্ছৃঙ্খলতা ও অসহিষ্ণুতা বাড়ছে, যা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি মানবিক মূল্যবোধের বিকাশ অত্যন্ত জরুরি।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

​প্রযুক্তির সঠিক ব্যবহারের বিষয়ে তিনি বলেন, মোবাইল ও প্রযুক্তির ইতিবাচক দিক থাকলেও এর অনিয়ন্ত্রিত ব্যবহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে।

এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। পরিবার থেকেই শিশুদের সততা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে।
​আবদুস সালাম আরো বলেন, নাচ, গান, চিত্রকলা ও খেলাধুলার মতো সৃজনশীল কার্যক্রম শিশুদের মাদক ও নানা অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। সামাজিক বন্ধন জোরদার করতে সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, শহরের একই ভবনে থেকেও মানুষ এখন একাকী; পারস্পরিক যোগাযোগের ঘাটতি দূর করতে যৌথ সামাজিক উদ্যোগ প্রয়োজন।

নগর পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, এই নগর আমাদের সবার, তাই একে ভালোবাসতে হবে। বায়ু ও শব্দদূষণ কমাতে সচেতনতার বিকল্প নেই।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]