সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


সেরা ‘সাংবাদিক সম্মাননা’ পেলেন ইস্ট ওয়েস্ট মিডিয়ার ১৭ সাংবাদিক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ পিএম  (ভিজিট : ২৮)
শব্দ ও সত্যের মেলবন্ধনে নিষ্ঠাবান সাংবাদিকদের সম্মান জানাতে এক সংবর্ধনার আয়োজন করেছে বসুন্ধরা গ্রুপ। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) ছয়টি সংবাদমাধ্যমের মোট ১৭ জন সাংবাদিককে অনন্যসাধারণ সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ ‘জুন-২০২৬ সেরা সাংবাদিক’ হিসেবে মনোনীত করা হয়েছে।
 
তাদের সম্মান জানাতে আজ শনিবার দুপুর ২টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইমরুল হাসান; ডিএমডি অ্যান্ড হেড অব এএন্ডএফ, ইডব্লিউপিডি ও বিসিডিএল, পরিচালক, বসুন্ধরা স্পোর্টস সিটি। উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী। তারা সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক মেহেদী হাসান তালুকদার, নির্বাহী সম্পাদক হায়দার আলী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক একরামুল হক ভূঁঞা (লোটন একরাম), নির্বাহী সম্পাদক আফাজ উদ্দিন বিপ্লব, বাংলানিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক এ কে এম মঞ্জুরুল হক, ডেইলি সানের সম্পাদক মো. রেজাউল করিম লোটাস, নিউজ২৪ টিভির হেড অব নিউজ শরিফুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট গণমাধ্যমের কর্মকর্তারা।

জুনের সেরা সাংবাদিক হিসেবে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক শিমুল মাহমুদ (চরম দুরবস্থায় সরকারি মেডিক্যাল কলেজ : শিখন ঘাটতিতে ডাক্তারি ডিগ্রি); সিনিয়র রিপোর্টার সজীব আহমেদ (এক রিচার্জে ১৮০-২০০ ডিজিট, বিপাকে গ্রাহক); চট্টগ্রামের মাল্টিমিডিয়া রিপোর্টার অনিক আখন্দ (কর্তার দাপটে পূর্বাঞ্চল রেলওয়ের অফিস হয়ে গেল রেস্ট হাউজ, কেনাকাটায় অনিয়ম) পুরস্কার পেয়েছেন।

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল করেসপন্ডেন্ট ইলিয়াস সরকার (মৃত্যুদণ্ড নিয়ে কনডেম সেলে এক দশক : শিউলির পর এবার মুক্তি পাচ্ছেন মাশকুরা), সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ-দৌলা (১৫ বছর পর পর এনআইডি নবায়ন করতে হবে), সিনিয়র করেসপেন্ডেন্ট (স্পোর্টস) আবির রহমান (কেপ ভার্দে-কুরাসাও পারলে বাংলাদেশ কেন পেছনে), সিনিয়র ফটো করেসপন্ডেন্ট জিএম মুজিবুর (ইট-পাথরের নগরে হারিয়ে যাচ্ছে পাখির আবাস, সংকটে বাস্তুতন্ত্র) এবং চট্টগ্রাম ব্যুরোর স্টাফ করেসপন্ডেন্ট মিজানুর রহমান (পাহাড় হারাচ্ছে চট্টগ্রাম, বাড়ছে ঝুঁকি) পুরস্কৃত হন।

বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার শামীম আহমেদ (কোটি টাকার কাগুজে গাছ দিচ্ছে না ছায়া!); সিনিয়র রিপোর্টার মাহবুব মমতাজী (অপরাধের কারখানা সোশ্যাল মিডিয়া); স্টাফ রিপোর্টার ইমরান রহমান (ভয়ংকর জম্বি এখন বাংলাদেশে) পুরস্কার পেয়েছেন।

ডেইলি সানের এহসানুল হক জসিম ও আসাদুল ইসলাম (Environmental justice turns into a wild goose chase); রফিকুল ইসলাম (SDG deadlines loom, PWD workforce still untapped); মৌসুমী ইসলাম (Can high rates revive investment?)- রিপোর্টের জন্য পুরস্কার পেয়েছেন। 

নিউজ২৪-এর সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন (ঘুষের ফাঁদে প্রবাসীর স্ত্রী, তাৎক্ষণিক অ্যাকশনে প্রতিমন্ত্রী) পুরস্কার পেয়েছেন।

টি-স্পোর্টসের সিনিয়র রিপোর্টার মোমিন রোহন (বাবা হাসপাতালের প্রহরী, ছেলে জাকির বাংলার উসাইন বোল্ট, নতুন কুঁড়ির সেরা বালক স্প্রিন্টার) পুরস্কৃত হয়েছেন।

অনুষ্ঠানে গণমাধ্যমের মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পাঠকের আস্থা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আয়োজক কমিটির পক্ষে বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী বলেন, দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা আরো বাড়াতে হবে।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সব সময় সাধারণ মানুষের উপকার এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দেন।
তিনি বলেন, ‘পত্রিকার মান বাড়ানো, পাঠক ও আয় বাড়ানো আপনাদের দায়িত্ব। আর লজিস্টিক সাপোর্টসহ অন্যান্য সহায়তা আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।’

আব্দুল বারী জানান, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসে নির্বাচিত প্রত্যেক সাংবাদিককে সম্মানিত করা হবে।

বসুন্ধরা গ্রুপের ডিএমডি ইমরুল হাসান বলেন, প্রতিটি মিডিয়া থেকে সমানসংখ্যক মানসম্মত প্রতিবেদন বাছাইয়ের ক্ষেত্রে মিডিয়া ম্যানেজমেন্ট ও কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে বিভিন্ন খাতের প্রতিবেদন যথাযথভাবে মূল্যায়নের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সম্পাদকরা এ ধরনের পুরস্কার প্রবর্তনের জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, সাংবাদিকদের অনুসন্ধানী ও মানসম্মত প্রতিবেদন প্রকাশে উৎসাহিত করতেই এ সম্মাননা কার্যক্রম চালু করা হয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]