রবিবার ● ৪ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমজমাট গুলশান-চট্টগ্রাম ক্লাব দ্বৈরথ
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:২৭ পিএম  (ভিজিট : ১৯)
বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ক্রীড়া উৎসব। উৎসবে প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল ও ফুটসাল কোর্টে একই সময়ে একাধিক খেলা চলায় পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

বিভিন্ন খেলায় দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা গেলেও পুরো আয়োজন ছিল বন্ধুত্ব ও সৌহার্দ্যে ভরা। প্যাডেল টেনিসে দারুণ নৈপুণ্য দেখিয়ে ১১-১ ব্যবধানে জয় পায় গুলশান ক্লাব।

ফুটবল ম্যাচেও ছিল উত্তেজনা। গুলশান ক্লাবের হয়ে ইশমাম এবং চট্টগ্রাম ক্লাবের হয়ে সাগর গোল করেন। শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচটি ড্র হয়। অন্যদিকে, বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হতে না পারায় সেটিও ড্র হিসেবে গণ্য হয়।

একসঙ্গে বিভিন্ন খেলা আয়োজনের মধ্য দিয়ে এ ক্রীড়া উৎসব ক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বহুমাত্রিক ক্রীড়া কার্যক্রম পরিচালনার সম্ভাবনাও তুলে ধরেছে। এমন আয়োজনের মাধ্যমে বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমীদের এক প্ল্যাটফর্মে নিয়ে এসে প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় জানিয়েছে বসুন্ধরা স্পোর্টস সিটি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]