শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৭ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


২০২৬ সালের কাজী কামরুজ্জামান স্বর্ণপদক পেলেন শিশু সার্জন অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২:৫১ এএম  (ভিজিট : ৭)
২০২৬ সালের অধ্যাপক কাজী কামরুজ্জামান স্বর্ণপদক পেয়েছেন প্রখ্যাত শিশু শল্যচিকিৎসক অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ।

গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস, বাংলাদেশের (এপিএসবি) বার্ষিক সম্মেলনে তাকে এ পদক প্রদান করা হয়।

শিশু শল্যচিকিৎসক হিসেবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসাসেবা ও শিক্ষাদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ। সর্বশেষ তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস, বাংলাদেশের (এপিএসবি) সদস্য ও মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. সাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর চিলড্রেনস সার্জারির সভাপতি অধ্যাপক তাহমিনা বানু এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম সাকিল।

সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস, বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. আবু জাফর।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]