রবিবার ● ৪ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


বৈশাখী টিভির প্রথম পডকাস্ট শো: ক্যারিয়ার ক্লাসরুম
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ পিএম  (ভিজিট : ২২)
বৈশাখী টিভির প্রথম পডকাস্ট শো: ‘ক্যারিয়ার ক্লাসরুম’। প্রচার হবে আজ (৩ অক্টোবর) বিকাল ৫.৩০ মিনিটে।  ব্যাংক সেক্টরে পরিচিত মুখ এম. আমিনুর রহমানের সঞ্চালনায় এ পর্বের অতিথি হিসেবে থাকছেন স্টান্ডার্ড চাটার্ড ব্যংকের পরিচালক মো. জুবাইদুল হক রিম। যিনি তরুণদের ক্যারিয়ার গঠনে এবং দক্ষতা উন্নয়নে বিভিন্ন সেমিনারে মেন্টর হিসেবে ভূমিকা রেখে চলেছেন। তিনি ‘কর্প এইড’-এর ম্যানেজিং পার্টনার হিসেবেও যুক্ত ছিলেন এবং তিনি জাগো ফাউন্ডেশনের ‘ন্যাশনাল ইয়ুথ অ্যাসেম্বিলি’-তে তরুণদের ক্যারিয়ার গাইডেন্স ছিলেন।

ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে সবারই, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক দিক-নির্দেশনা, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা-সে আলোকেই সাজানো হয়েছে পডকাস্ট শো: ‘ক্যারিয়ার ক্লাসরুম’।
এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সিইও, এমডি এবং অভিজ্ঞ কর্পোরেট নেতৃবৃন্দ- যারা তরুণদের সঙ্গে শেয়ার করবেন ক্যারিয়ার গড়ার বাস্তব অভিজ্ঞতা, সাফল্যের গল্প, ব্যর্থতা থেকে শেখা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির কথা।

শুধু চাকরি পাওয়ার কৌশল নয়, কোন দক্ষতাগুলো একজন তরুণকে এগিয়ে দেবে, কীভাবে নিজেকে তৈরি করতে হবে এবং কর্পোরেট দুনিয়ায় সফল হতে কী ধরনের মানসিকতা প্রয়োজন? এসবই ধারাবাহিকভাবে আলোচনা হবে ‘ক্যারিয়ার ক্লাসরুম’ পডকাস্টে।  বৈশাখী টিভির কনসালটেন্ট মোঃ সামিউল আলম তামিম ও মোঃ মোফরাতুল ইসলাম সাজ্জাদের তত্ত্বাবধানে অনুষ্ঠানটির প্রযোজনার দায়িত্বে আছেন সাইদুল ইসলাম।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]