শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৭ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


বিমানবন্দর পরিচালককে ‘ঘাড় ধরে বের করে দেওয়ার’ হুমকি জামায়াত নেতার
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:১৪ পিএম  (ভিজিট : ৩০)
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এস এম রাগীব সামাদকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিমানবন্দরে পরিচালককে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় তাকে। এ সময় আক্তারুজ্জামান পরিচালকের উদ্দেশে বলেন, ‘কাজ করেন না, কিছু করেন না। ঘাড় ধরে বের করে দেব।’

ঘটনার একটি ভিডিও কালের কণ্ঠের হাতে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিওতে আক্তারুজ্জামানকে পরিচালককে উদ্দেশ করে আরও বলতে শোনা যায়, ‘মার খেতে চান?’

এ সময় তার সঙ্গে থাকা জামায়াতের কয়েকজন নেতা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ঘটনার সময় বিমানবন্দরের পরিচালক ও জামায়াত নেতার মধ্যে কী নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]