শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৭ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:০৬ পিএম  (ভিজিট : ১৮)
শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। চোটের কারণে দাঁড়াতে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা।

‘কৌন বানেগা ক্রোড়পতি’র সর্বশেষ পর্বে অমিতাভকে অন্যদিনের মতো দাঁড়িয়ে নয়, বসে অনুষ্ঠান শুরু করতে দেখা যায়। এ সময় তিনি জানান, আগের দিন শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন।

অমিতাভ বলেন, চোটটি গুরুতর নয়। তবে হাঁটুর সমস্যার কারণে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে।

প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময়ও তিনি বসেই অনুষ্ঠানটি চালিয়ে যান।

অনুষ্ঠানের দর্শক ও প্রতিযোগীরা অমিতাভের দ্রুত সুস্থতা কামনা করেন।

সূত্র : এনডিটিভি








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]