সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


ফরিদপুরের সালথায় আনসার-ভিডিপির ৫৫টি গাছের চারা ও ১ হাজার তালের বীজ রোপণ
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম  (ভিজিট : ১৩)
‎বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে ফরিদপুরের সালথায় ৫৫টি গাছের চারা ও ১ হাজার তালের বীজ রোপণ করেছে আনসার-ভিডিপি। রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার সোনাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব চারা ও বীজ রোপণ করা হয়।
‎
‎আনসার-ভিডিপি সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ, সোনাপুর ইউনিয়ন পরিষদ, যোগারদিয়া উচ্চ বিদ্যালয় এবং মিনাজদিয়া ও সোনাপুর সড়কের দুই পাশে এসব চারা রোপণ করা হয়েছে। ৫৫টি চারার মধ্যে ফলদ ২৮টি, বনজ ১৮টি ও ঔষধি ৯টি। পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার তালের বীজ রোপণ করা হয়।
‎
‎কর্মসূচিতে আনসার-ভিডিপির কর্মকর্তা, সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ফরিদপুর জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]