শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


পর্দায় প্রথমবার ইমরান-জেনেলিয়া, মুক্তি পেল ‘আফসানা বানায়া আপনে’
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০ পিএম  (ভিজিট : ১২)
বলিউডের রোমান্টিক ঘরানার জনপ্রিয় মুখ ইমরান হাশমি এবার জুটি বেঁধেছেন অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজার সঙ্গে। আসন্ন অ্যাকশন-এন্টারটেইনার সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় রসায়ন জমাবেন এই দুই তারকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে এই ছবির প্রথম সিঙ্গেল ‘আফসানা বানায়া আপনে’, যেখানে ইমরান ও জেনেলিয়ার নতুন রসায়ন নজর কেড়েছে দর্শকদের।
মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে পাহাড়ি শহর মিসৌরীর মনোরম পরিবেশে। ভিডিওতে জেনেলিয়াকে দেখা যায় এক লাজুক ক্যাফে মালিকের চরিত্রে। অন্যদিকে ইমরানের মনোমুগ্ধকর উপস্থিতি ও ভালোবাসার আবেদনে ধীরে ধীরে সাড়া দিতে দেখা যায় তাকে। পর্দায় এই নতুন জুটির সহজ ও মিষ্টি কেমিস্ট্রি পুরো গানটিতেই এক আলাদা আমেজ তৈরি করেছে।

ইমরান হাশমি ও সুরকার হিমেশ রেশামিয়ার রসায়ন নিয়ে দর্শক মনে যেমন সবসময় আলাদা উত্তেজনা থাকে, এবার তাতে যোগ হলো জেনেলিয়ার উপস্থিতি। গানটির শিরোনামটি হিমেশের কালজয়ী গান ‘আশিক বানায়া আপনে’র স্মৃতি মনে করিয়ে দিলেও, ইমরান-জেনেলিয়ার রসায়ন গানটিকে নতুন এক মাত্রা দিয়েছে। নতুন এই মেলবন্ধন নিয়ে ইমরান হাশমি বলেন, ‘হিমেশ, পরিচালক আদিত্য এবং আমার একসঙ্গে কাজের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তবে ‘আফসানা বানায়া আপনে’ গানটির নিজস্ব একটা আবেগ রয়েছে।’

হিমেশ রেশামিয়া ও আসিস কৌরের কণ্ঠে সাজানো এই গানটি পরিচালনা করেছেন আদিত্য দত্ত। দীপক মুকুট, হুনার মুকুট ও সঙ্গীতা আহির প্রযোজিত এই ছবিতে ইমরান ও জেনেলিয়ার পাশাপাশি আপারশাক্তি খুরানা ও অভিষেক সিংকে দেখা যাবে।আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সোহম রকস্টার এন্টারটেইনমেন্ট পরিবেশিত ‘গানমাস্টার জি৯’। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন পর্দায় ইমরান ও জেনেলিয়ার এই নতুন জুটির পূর্ণাঙ্গ কেমিস্ট্রি দেখার জন্য। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]