রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


মানবতাবিরোধী অপরাধের মামলা
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম  (ভিজিট : ৬)
চব্বিশের জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনে হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় সাবেক উপাচার্য মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবালসহ ৮ আসামির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নিয়ে  ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তারা হলেন, পলাতক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ ৫ জন।
 
আসামিদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগগুলো হলো, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক টকশোতে সব হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছেন, তিনি আবু সাঈদকে সন্ত্রাসী বলেছেন; তৎকালিন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন, ছাত্রলীগকে মাঠে নামিয়েছেন; অধ্যাপক জাফর ইকবাল আন্দোলনকারীদের রাজাকারের সন্তান বলে হত্যায় সহযোগিতা করেছেন।

আট আসামির মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক আ ক ম জামালউদ্দিন, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত গ্রেপ্তার রয়েছে।

পলাতক আছেন অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইনান ও ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

এছাড়া, গাজীপুরে মাদ্রাসা অধ্যক্ষ আবুল হোসেনসহ ৭ জনকে গুমের ঘটনায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]