বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪, জব্দ বিপুল মাদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ পিএম  (ভিজিট : ১৯)
চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত পুলিশি কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, চোলাই মদ, বিদেশি মদ, বিয়ার ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে অভিযানের এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক-সংক্রান্ত মামলায় ২৪৪ জন রয়েছেন। তাদের মধ্যে ৬৭ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদক বহনকারী এবং ১৬৯ জন মাদকসেবী।

এ ছাড়া নিয়মিত মামলায় ১১৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৮ জন, বিভিন্ন মামলার পরোয়ানায় ১১৪ জন এবং সাজা পরোয়ানায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ১৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা করা হয়েছে।

জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ১০২টি ইয়াবা, ৩২৮ লিটার চোলাই মদ, ২০ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১৩ বোতল কিংফিশার বিয়ার, ২ বোতল স্কাফ সিরাপ, ৫৯৬টি ট্যাপেনটাডল ট্যাবলেট, ৬ বোতল হুইস্কি এবং ১৬ বোতল বিদেশি মদ।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]