| শিরোনাম: |
জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শরতের কবিতা পাঠের বিশেষ আয়োজন। জাতীয় প্রেসক্লাবের নিয়মিত মাসিক ‘কবিতা পত্র’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কবিতা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে শরতের রূপ, সৌন্দর্য ও অনুভূতি কবিদের কণ্ঠে উঠে আসে।কবিতা পত্রের সম্পাদক শাহিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম।
আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন ড. মোস্তফা মজিদ, কবি আতিক হেলাল, ড. কল্যাণ চক্রবর্তী, কবি লিলি হক, কবি কামার ফরিদ, আবু ম সালাউদ্দিন, তৌহিদুল ইসলাম কনক, শিমুল পারভীন, ইলোরা সোমা, কবি মেহজাবিন হক, ভানু রঞ্জন চক্রবর্তীসহ অনেকে।
অনুষ্ঠানে শতাধিক কবি, সাংবাদিক ও লেখক অংশগ্রহণ করেন। কবিতা পাঠের মাধ্যমে শরতের প্রকৃতি, ঋতুবৈচিত্র্য, মানবিক অনুভূতি ও শিল্প-সাহিত্যের নানা ভাবনা তুলে ধরেন কবিরা।

কবিতা পাঠে আরও অংশ নেন কবি আতিকুল ইসলাম, কবি নাজমুল হাসান, কবি আব্দুল মজিদ, কবি সালাউদ্দিন, কবি হিমেল ইসহাক, কবি কাউসার, কবি চান মিয়া চান্দু, কবি মনিরুজ্জামান, কবি ইসমত আরা, কবি এলিজা রহমান, কবি ইসমাইল হোসেন, কবি খান কাউসার, কবি শিবু কান্তি দাস, কবি হুমায়ুন, কবি সবুজ মনির, কবি মোশারফ হোসেন ইউসুফ, কবি আতিকুজ্জামান খান, কবি রফিক ফরাইজি, কবি মায়াবী কাজল, বিমল সাহা, কবি ফারহানা তানিয়া, কবি আশফাকুজ্জামান, কবি নাসির ফরহাদ, কবি রিনা পণ্ডিত, কবি রবিউল আলম রবি, কবি জাফর পাঠান, কবি মুজিবুর রহমান, কবি রফিক চৌধুরীসহ অনেকে।
বক্তারা বলেন, ঋতুভিত্তিক কবিতা ও সাহিত্যচর্চার মাধ্যমে বাংলার প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের অনুভূতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। জাতীয় প্রেসক্লাবের এ ধরনের আয়োজন কবি, লেখক ও সাংবাদিকদের মধ্যে সাহিত্যচর্চার ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে।
শরতের কবিতা পাঠের এ আয়োজন কবি ও সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়। কবিতা পাঠ, আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।