সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


পঞ্চগড় জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:২৪ এএম  (ভিজিট : ৩)
তিন দিনের সফরে উত্তরাঞ্চলে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরোপয়েন্ট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশপাশি সেলফিও তোলেন। ভোরে তেঁতুলিয়ার মহানন্দা নদী ও ডাকবাংলো ঘুরে দেখেন।

রাষ্ট্রদূতপরে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রকস মিউজিয়াম পরিদর্শন শেষে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে সার্কিট হাউসে মতবিনিময় করবেন।

রংপুরে তিন দিনের সফরে এসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রবিবার (৩০ আগস্ট) তিনি আধুনিক ডেইরি খামার ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]