সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:২০ এএম  (ভিজিট : ৪)
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আজ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। ওই দিন ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, হালনাগাদে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার বেড়েছে।

সব মিলিয়ে ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। ভোটের সময় পেছানো হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে। এ ক্ষেত্রে তাদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
 
নির্বাচন কমিশনের সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন এক হাজার ২৪৩ জন।

আগামী নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]