বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


আট মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৪১ পিএম  (ভিজিট : ১১)
চলতি বছরের জুলাই মাসে জাতীয় পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার কমে ৮ দশমিক ৩২ শতাংশে দাঁড়িয়েছে। এটি আট মাসের মধ্যে মূল্যস্ফীতির সর্বনিম্ন হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, জুন মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। সে হিসাবে জুলাইয়ে মূল্যস্ফীতি কমেছে দশমিক ৮৪ শতাংশীয় পয়েন্ট। এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ।

এরপর জুলাইয়ের হারই সর্বনিম্ন। গত বছরের জুলাইয়ে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।
বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, জুলাইয়ে খাদ্য ও খাদ্যবহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতি কমেছে। তবে খাদ্যপণ্যের দাম কমার প্রভাব ছিল বেশি।

জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে, যা জুনে ছিল ৮ দশমিক ৬০ শতাংশ। গত বছরের জুলাইয়ে এ হার ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি কমেছে ১ দশমিক ৪৪ শতাংশীয় পয়েন্ট। এটি ২০২৫ সালের অক্টোবরের ৭ দশমিক ৩৬ শতাংশের পর সর্বনিম্ন খাদ্য মূল্যস্ফীতি।

খাদ্যবহির্ভূত খাতেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে।

জুনে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬১ শতাংশ, যা জুলাইয়ে কমে ৯ দশমিক ২৮ শতাংশে দাঁড়িয়েছে। গত বছরের জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ। জুলাইয়ের এ হার ২০২৬ সালের মার্চের ৯ দশমিক ০৯ শতাংশের পর সর্বনিম্ন। তবে সাধারণ ও খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি এখনো ৯ শতাংশের ওপরে রয়েছে।
খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমায় জুলাইয়ে দেশের সার্বিক মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত আট মাসের মধ্যে এ হার সর্বনিম্ন হওয়ায় মূল্যস্ফীতির ক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরেছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]