মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:১৩ পিএম  (ভিজিট : ৭)
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার গ্রস বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.১৫ বিলিয়ন মার্কিন ডলারে। 

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যে যা জানানো হয়েছে।

আইএমএফের বিপিএম৬-কে আন্তর্জাতিক মানদণ্ডে যেকোনো দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রা রিজার্ভের সবচেয়ে গ্রহণযোগ্য হিসাব-পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়।

দেশের বৈদেশিক খাত এবং মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অব্যাহত পদক্ষেপের মধ্যেই রিজার্ভের এই চিত্র সামনে এলো।

এর আগে গত রবিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে জানানো হয়েছিল যে দেশের গ্রস রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]