প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:২২ পিএম
(ভিজিট : ১৪)
শেরপুরে দুই দিন যাবত টানা বর্ষণ শুরু হয়েছে। এই বৃষ্টিকে উপেক্ষা করে ৫ আগস্ট বুধবার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে দশটায় শেরপুরের শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
এসময় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।