সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৮৭০ মামলা
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৬:৩২ পিএম  (ভিজিট : ১৫)
রাজধানীতে বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ১৮৭০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আজ রবিবার (১৯ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে এসব তথ্য জানা যায়।

ডিএমপি জানায়, গতকাল শনিবার ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৬টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৯৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৪টি ট্রাক, ২৩টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ১টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৮৭টি সিএনজি ও ১৩ টি মোটরসাইকেলসহ মোট ৩০০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ২৩টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ৩০৭টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ৭টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ১৪টি ট্রাক, ২৮টি কাভার্ড ভ্যান, ৩৭টি সিএনজি, ১৮১টি মোটরসাইকেলসহ মোট ৩১৪টি মামলা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭টি বাস, ৯টি ট্রাক, ৯টি কাভার্ড ভ্যান, ৫৩টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ড ভ্যান, ৪৫টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে।

মামলা করা ছাড়াও অভিযানকালে মোট ৪৯ টি গাড়ি ডাম্পিং ও ২৭৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]