শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


উদ্বোধনী জুটিতে ১২০ রান, এরপরই ফিরে গেলেন দুই ওপেনার
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৬:১৫ পিএম  (ভিজিট : ১২)
জিম্বাবুয়ের ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিসের সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান তুলেছে স্বাগতিকরা।

দুই ওপেনার মিলে ১৪.৪ ওভারে গড়েন ১২০ রানের জুটি। এপরই সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে ফিরে যান সাইফ হাসান। ৪৫ বলে ৫৫ রান করে ফিরে যান তিনি। তার সঙ্গী তানজিদ তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। রিচার্ড এনগারাভার বলে বোল্ড হয়ে যান তিনি। ৪৪ বল মোকাবেরা করে তিনি সংগ্রহ করেন ৫৮ রান।

পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৫৪ রান। শুরু থেকেই সাবলীল ছিলেন তামিম আর সাইফ। তবে ভাগ্যবানও ছিলেন সাইফ। ইনিংসের প্রথম পাঁচ ওভারের মধ্যেই তিনবার জীবন পান তিনি। প্রথমে সিকান্দার রাজার বলে মিড অনে মিল্টন শুম্বা ক্যাচ ফেলেন, পরে রিচার্ড এনগারাভার বলে আবারও সুযোগ হাতছাড়া করেন একই ফিল্ডার। এরপর ব্লেসিং মুজারাবানির শর্ট বলে সাইফের ক্যাচ ডিপ স্কয়ার লেগে ফেলে দেন ব্র্যাড ইভান্স।

সাইফ যথাক্রমে ৮, ১৭ ও ১৯ রানে জীবন পান। তিনটি সুযোগই কাজে লাগিয়ে বাংলাদেশের রান তোলার গতি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বাংলাদেশের উদ্বোধনী জুটির পঞ্চাশ আসে মাত্র ৩৫ বলে। তামিম শুরু থেকেই নিয়ন্ত্রিত আগ্রাসনে খেলেন, অন্যদিকে সাইফও জীবন পাওয়ার পর দ্রুত রান তুলতে থাকেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩২ রানের জয় পাওয়া জিম্বাবুয়ে কোনো পরিবর্তন ছাড়াই একই একাদশ নিয়ে মাঠে নামে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]