শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


জিম্বাবুয়ে সফর
সিরিজে টিকে থাকার ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৫:১৫ পিএম  (ভিজিট : ৮)
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।

বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয় জানিয়েছেন, তিনি টস জিতলে ব্যাটিংই নিতেন।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বুধবার (১৫ জুলাই) জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরে গেছে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটি হৃদয়-নাহিদদের জন্য সিরিজে টিকে থাকার লড়াইয়ে রূপ নিয়েছে।

বাংলাদেশের আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এসেছে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গা নিয়েছেন লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। স্বাগতিক জিম্বাবুয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে।

এবারের জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর ওয়ানডে সিরিজও হেরেছে সফরকারীরা। এখন তারা টি-টোয়েন্টি সিরিজও খোয়ানোর শঙ্কায়।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা। 

জিম্বাবুয়ের একাদশ

ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন সুম্বা, ক্লাইভ মাদান্দে, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্রাড ইভান্স, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]