বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


লোহাগাড়ার বন্যাদুর্গতদের পাশে বিএনপি নেতা খোকন চৌধুরী, আমিরাবাদে ত্রাণ বিতরণ
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:০৩ পিএম  (ভিজিট : ১৪)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়নের মানুষ সাম্প্রতিক বন্যায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে অনেক এলাকার মাটির ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে গ্রামীণ সড়ক। পানিবন্দি মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্যসংকটসহ নানাবিধ মানবিক সংকট।

এমন পরিস্থিতিতে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম সলিম উদ্দিন খোকন চৌধুরী। তাঁর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে আমিরাবাদ ইউনিয়নের তুলাতুলি বাজার এলাকায় আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এস এম সলিম উদ্দিন খোকন চৌধুরী।

আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. নেজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম. এ. রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক খলিল চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম. এ. কাসেম, উপজেলা শ্রমিক দলের সভাপতি এম. এ. জাকারিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবী দলের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর সওদাগর, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন কোম্পানি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, যুবদল নেতা নজরুল ইসলাম, হেলাল উদ্দিন, আরিফুল ইসলাম বাবর, রাকিবুল ইসলাম বাচ্চু, ছাত্রদল নেতা মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ ইয়াসিন, শ্রমিক দল নেতা মোহাম্মদ শফি, খোরশেদুল আলম, আমিরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, যুবদল নেতা মোস্তফিজুর রহমান মুন্ন, স্বেচ্ছাসেবক দল নেতা বোরহান উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ত্রাণ বিতরণকালে এস এম সলিম উদ্দিন খোকন চৌধুরী বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে  আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের পাশে দাঁড়ানো জন্য নির্দেশ দিয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

ত্রাণ পেয়ে বন্যাকবলিত পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই সময়ে এমন সহায়তা তাদের অনেকটা স্বস্তি এনে দিয়েছে বলে জানান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]