প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:৫২ পিএম
(ভিজিট : ১৬)
গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেটকারসহ আন্তজেলা ডাকাত দলের কুখ্যাত ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার রয়েল হোটেলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াকৈর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— এলাহী শেখ (৪৮), আরব আলী (৪৯), রশিদুল (৪৮), বাবুল হোসেন (২৯) ও মামুন হাসান (২৮)। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।