বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে চট্টগ্রামে অবরোধ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:১২ পিএম  (ভিজিট : ১১)
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলসহ তিন দফা দাবিতে বন্দর নগরী চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের ষোলশহর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সড়ক অবরোধের কারণে মুরাদপুর-জিইসি সড়কে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। ওই সময় শিক্ষা বোর্ডের নিরাপত্তা জোরদার করা হয়। নিজস্ব সিকিউরিটি ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ সময় তারা দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান।

এ সময় নুরুল আমিন নামের শিক্ষার্থী বলেন, চলমান বন্যা, জলাবদ্ধতা ও যোগাযোগ সংকটের কারণে অনেক জেলার শিক্ষার্থীর পক্ষে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পরীক্ষা স্থগিত করা প্রয়োজন।

দাবিগুলোর মধ্যে রয়েছে- বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, গত ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা এবং বৃষ্টির কারণে যাদের অ্যাডমিট কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে বোর্ড থেকে পুনরায় কাগজপত্র সরবরাহ করা।

পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ‘কিছু শিক্ষার্থী বিভিন্ন দাবি নিয়ে শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নেয়। পরে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’ 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]