মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


দুই ইরানি গোষ্ঠীকে নিষিদ্ধ করল যুক্তরাজ্য
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:০৫ পিএম  (ভিজিট : ১০)
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এবং ইরান-সমর্থিত আরেকটি ছায়া গোষ্ঠী ইসলামিক মুভমেন্ট অব দ্য কম্প্যানিয়নস অব দ্য রাইটকে (আইএমসিআর) নিষিদ্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার।

বিবিসি লিখেছে, আইএমসিআর গোষ্ঠীটি ‘হ্যারাকাত আশাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া’ নামেও পরিচিত। বিভিন্ন ইহুদি স্থাপনায় অগ্নিসংযোগ এবং নাশকতামূলক হামলায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাজ্য সরকার এ দুই গোষ্ঠীকে নিষিদ্ধ করার এই পদক্ষেপ নিয়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরকে ‘জাতীয় নিরাপত্তায় হুমকি’ হিসাবে গণ্য করা হবে।

আইআরজিসিকে নিষিদ্ধ করার ক্ষেত্রে নতুন সরকারি ক্ষমতা ব্যবহার করছেন মাহমুদ। এ আইনে ইরানি গোষ্ঠীগুলোকে যে কোনো ধরনের সমর্থন দেওয়া বেআইনি হবে এবং গোষ্ঠীগুলোর কাছ থেকে যে কোনো হুমকি মোকাবেলায় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো নতুন ক্ষমতা পাবে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে এক লিখিত বিবৃতিতে বলেন, আইআরজিসিকে যে কোনোভাবে সমর্থন দেওয়া এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে; এই শাস্তি হবে ১৪ বছরের জেল। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]