মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


স্পেনের ঐতিহ্যবাহী সান ফেরমিন উৎসবে লাখো পর্যটকের ঢল
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:১০ পিএম  (ভিজিট : ১০)
স্পেনের পাম্পলোনাজ শহরের উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী সান ফের্মিন উৎসব। এটি প্রতিবছর ৬ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১৪ জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত চলে।

এ সময় শহরের প্রায় ৮৭৫ মিটার দীর্ঘ সরু ও আঁকাবাঁকা পাথুরে রাস্তায় ৬টি ক্ষ্যাপাটে ষাঁড়ের সামনে শত শত মানুষ প্রাণ হাতে নিয়ে দৌড়ান। দৌড়টি শহরের প্লাজা দে তোরোসে গিয়ে শেষ হয়। বিপজ্জনক ও রোমাঞ্চকর উৎসবটি দেখতে শহরটি ঢল নামে লাখো পর্যটকের।

এটি স্পেনের সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহ্যবাহীর উৎসবের একটি। বিশ্বজুড়ে এটি মূলত বিপজ্জনক ‘রানিং অব দ্য বুলস’ বা ষাঁড়ের দৌড় নামে পরিচিত। 

উৎসবটি ৬ জুলাই ঠিক দুপুর ১২টায় পাম্পলোনা সিটি হলের ব্যালকনি থেকে আতশবাজি ফুটিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। হাজার হাজার মানুষ সাদা পোশাক এবং লাল স্কার্ফ পরে সিটি হলের সামনে জড়ো হয়ে শ্যাম্পেন ও ওয়াইন ছিটিয়ে আনন্দ উল্লাস করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]