মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


মহাতারকারা একে একে হারিয়ে যাচ্ছেন: সোহেল রানার
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৩২ পিএম  (ভিজিট : ১৩)
ফিফা বিশ্বকাপ যত শেষের দিকে এগোচ্ছে, ততই বিদায় নিচ্ছেন ফুটবল বিশ্বের পরিচিত তারকারা। প্রিয় খেলোয়াড়দের এমন বিদায়ে আবেগাপ্লুত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা।

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রতিদিন বিশ্বকাপের আকাশ থেকে হারিয়ে যাচ্ছে হৃদয়ের কাছে থাকা মহাতারকারা অশ্রু ভরা চোখে। নেইমার জুনিয়র, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সাদিও মানে। রয়ে গেছে মেসি এবং এমবাপ্পে। হয়তো দুজনেই বিদায় নেবে। একজনকে তো বিদায় নিতেই হবে। উঠে আসছে নতুন তারকারা। এটাই স্বাভাবিক নিয়ম, তবু কষ্ট হয়। এদের অনেককেই হয়তো আর ফুটবলপ্রেমীরা কখনো দেখতে পাবে না।’

অভিনেতার এই আবেগঘন পোস্ট প্রকাশের পর তা ফুটবলপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে। অনেকেই তার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মন্তব্য করেছেন, একটি প্রজন্মের সেরা ফুটবলারদের বিদায় সত্যিই আবেগের।

বিশ্বকাপের প্রতিটি আসরেই নতুন তারকার জন্ম হয়, আবার অনেক কিংবদন্তির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ও রচিত হয়। সেই বাস্তবতার কথাই নিজের স্ট্যাটাসে তুলে ধরেছেন সোহেল রানা।

তার এই পোস্টে ফুটবলপ্রেমীরা যেমন নস্টালজিয়ার কথা বলেছেন, তেমনি নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন। তবে মেসি, রোনালদো, নেইমার কিংবা সাদিও মানের মতো তারকাদের যুগ শেষ হওয়ার ভাবনায় অনেক সমর্থকের মনেই তৈরি হয়েছে এক ধরনের শূন্যতার অনুভূতি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]