মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


রেল লাইনে পানি, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চট্টগ্রামে আটকা
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:১২ পিএম  (ভিজিট : ৩১)
টানা বৃষ্টিতে রেল লাইনে পানি জমায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায় আটকা পড়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকা পড়ে। বিকাল সোয়া ৩টার দিকেও ট্রেনটি কক্সাবজারের উদ্দেশ্যে যাত্রা করতে পারেনি।

ষোলশহর স্টেশনের মাস্টার আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ৬৫০ জনের বেশি যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের
দিকে যাচ্ছিল। ষোলশহর স্টেশন পার হয়ে কিছু দূর গিয়ে ট্রেনটি পানির কারণে আর এগোতে পারেনি।

পরে ট্রেনটি পিছিয়ে ষোলশহর স্টেশনে এনে রাখা হয়েছে জানিয়ে স্টেশন মাস্টার বলেন, “রেললাইন থেকে পানি সরলে তারপরই ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে।”

মঙ্গলবার সকাল সোয়া ৬টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস।

এদিন ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

অতি ভারি বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশাপাশি কয়েকটি এলাকার মূল সড়কেও পানি উঠেছে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]