শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রামে মালাই চায়ের জাদুতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:১৫ পিএম  (ভিজিট : ২৭)
বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চট্টগ্রাম সফরে গিয়ে শহরের বিখ্যাত মালাই চা চেখে দেখলেন। বুধবার তিনি নগরীর কাজীর দেউড়িতে জেলা স্টেডিয়ামের গেট-লাগোয়া পরিচিত চায়ের দোকান ‘ফ্রেশিয়ান’-এ গিয়ে এই চা পান করেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজ থেকেও এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে।

জানা গেছে, শহরের অভিজাত হোটেল রেডিসন ব্লু থেকে পায়ে হেঁটেই ফ্রেশিয়ানে পৌঁছান রাষ্ট্রদূত। তাকে দেখতে পেয়ে ওই এলাকায় স্থানীয় মানুষের ভিড় জমে যায়।

চা পান করার ফাঁকে তিনি জানতে চান, কীভাবে এই বিশেষ মালাই চা তৈরি হয় এবং এতে কী কী উপকরণ ব্যবহার করা হয়। চা প্রস্তুতকারীর সঙ্গে সরাসরি কথা বলে এর প্রস্তুতপ্রণালী ও জনপ্রিয়তার কারণ সম্পর্কেও কৌতূহল প্রকাশ করেন তিনি।

চা পান শেষে সন্তুষ্টি প্রকাশ করে ক্রিস্টেনসেন বলেন, চট্টগ্রামের এই মালাই চায়ের নাম আগেও শুনেছেন তিনি, তাই কাছাকাছি এসে এর স্বাদ নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি।

ফ্রেশিয়ানের স্বত্বাধিকারী ও ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম জানান, দুধ, চা-পাতা, চিনি, ডিমের কুসুম এবং দুধের সরসহ কয়েকটি বিশেষ উপকরণ দিয়ে একটি নির্দিষ্ট পদ্ধতিতে এই চা প্রস্তুত করা হয়। এ কারণেই বহু বছর ধরে চট্টগ্রামবাসীর কাছে এটি এত প্রিয়। 

তিনি আরও বলেন, শুধু স্থানীয় বাসিন্দারাই নন, দেশ-বিদেশের ভ্রমণকারী ও নানা পেশার মানুষও এই চায়ের প্রতি বিশেষ আগ্রহ দেখান। মার্কিন রাষ্ট্রদূতের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন তাদের জন্য আনন্দ ও গর্বের বিষয় বলে মন্তব্য করেন তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]