বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


আর্সেনিক বিশেষজ্ঞ ডা. শিবতোষ রায়ের ২৫তম মৃত্যুবার্ষিকী কাল ২ জুলাই
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:২৯ পিএম  (ভিজিট : ২৭)
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক গবেষক ও চিকিৎসক ডা. শিবতোষ রায়ের ২৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২ জুলাই। ২০০১ সালের এই দিনে তিনি রংপুরের তারাগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

ডা. রায় সে সময় আর্সেনিক রোগী শনাক্তকরণে গবেষণার কাজে নিয়োজিত ছিলেন। তিনি ঢাকা কমিউনিটি হাসপাতাল, অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (CSIRO) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছিলেন। দিনাজপুরে কাজ শেষে রংপুরে ফেরার পথে তারাগঞ্জের কাছে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

বাংলাদেশে আর্সেনিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ে প্রথমসারির যোদ্ধা ছিলেন ডা. শিবতোষ রায়। দেশের ৬৪টি জেলার ৪৬০টি থানার অসংখ্য গ্রামে তিনি সরেজমিনে ঘুরে আর্সেনিক আক্রান্ত রোগীদের সেবা দিয়েছেন। ঢাকা কমিউনিটি হাসপাতালে তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ চিকিৎসক, যেখানে সীমিত পরিসরে দেশের বহু আর্সেনিক রোগী চিকিৎসা পেতেন।

ডা. শিবতোষ রায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৫১ বছর। প্রতি বছর ২ জুলাই দিনটি গভীর শ্রদ্ধায় স্মরণ করে ঢাকা কমিউনিটি হাসপাতাল, তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা। তাঁর আত্মার শান্তির জন্য ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর নিজ বাসভবনে ও মন্দিরে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]