বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


ওয়েফ এর উদ্যোগে শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী উপহার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:১১ পিএম  (ভিজিট : ২৮)
ওয়েলফেয়ার এন্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ওয়েফ)-এর উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার ১২ জুন চবেলা ৩টায় সরকারি শিশু পরিবারের হলরুমে আনুষ্ঠানিকভাবে ২৫ জন ফুটবল খেলোয়াড়ের হাতে জার্সি, প্যান্ট ও বুট জুতা তুলে দেওয়া হয়।

ক্রীড়াবিদ আলহাজ্ব হুমায়ূন কবীরের সভাপতিত্বে ফিরোজ আহমেদ ও লাকীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ ইকবাল হোসেন। তিনি বলেন, এক সময় আমিও ফুটবল খেলতাম। আমার বিশ্বাস শিশু পরিবারের আজ যারা খেলছে একদিন তারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত হবে। আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব এই প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা এনে দেওয়ার চেষ্টা করবো।

স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার এন্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ওয়েফ)- এর সাধারণ সম্পাদক  মোহাম্মদ শাহ্ আলম কিরণ। তিনি বলেন আমিও তোমাদের মত বয়স্কাউট করতাম, অনেক ক্যাম্প, জাম্বুরি করেছি, ফুটবল খেলেছি, আমিও তোমাদের মত মা, বাবা হারিয়ে এখন এতিম। তোমরা যারা সামনে বসে আছ পার্থক্য শুধু আমার টাকা আছে তোমাদের নায়। আল্লাহ নিশ্চয়ই তোমাদের জন্য ভাল কিছু রেখেছেন। আমরা ওয়েফ পরিবার সেই চিন্তা করে সরকারের পাশাপাশি তোমাদের জন্য ওয়েফ কিছু করতে চায়, ইনশাআল্লাহ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ওয়েফ এর ভাইস প্রেসিডেন্ট তারেক হোসেন মজুমদার, ইসি সদস্য মরিয়মের নেছা রেখা, উপদেষ্টা কামরুল হোসেন, ট্রেজারার ফিরোজ হোসাইন, ক্রীড়াবিদ সাফিয়া কবীর শেলী, চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা, অ্যাডঃ রফিকুজ্জামান রণি সহ শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে চাঁদপুরের সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি প্রীতি ফুটবল খেলার আয়োজনের মধ্য দিয়ে অনুসঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]