বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি মানিক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:০৭ পিএম  (ভিজিট : ৪৬)
সাংবাদিক হামিদুল হক মানিককে সভাপতি করে ৮ সদস্য বিশিষ্ট রাজধানীর ঐতিহ্যবাহী মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের আগের এডহক কমিটি বিলুপ্ত করে গভর্নিংবডি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে ঢাকা মহানগরীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান এডহক কমিটি বিলুপ্ত করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি) গঠন প্রবিধানমালা ২০২৪ এর ৬৭ ধারা মোতাবেক তাকে এ নিয়োগ দেওয়া হয়।

কমিটি নিম্নরূপ: সভাপতি ম. হামিদুল হক মানিক, সদস্য পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর,  উপ-সচিব (বেসরকারি মাধ্যমিক-৩), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, পরিচালক (মাধ্যমিক)/মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের প্রতিনিধি, পরিদর্শক (বিদ্যালয়)/চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার প্রতিনিধি, শামীমা আহমেদ (শিক্ষক প্রতিনিধি), মো. শাকিল মোল্লা (অভিভাবক প্রতিনিধি), মো. সিরাজুল ইসলাম প্রধান শিক্ষক। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,  উল্লেখিত কমিটির মেয়াদ দায়িত্ব গ্রহণের সময় থেকে ২ বছর কার্যকর থাকবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]