বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:০১ পিএম  (ভিজিট : ২৫)

কে বলবে বয়সটা ৩৮! এই বয়সেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-০ গোলের নকআউটে তোলা জয়ে জোড়া গোল করেছেন তিনি। বিশ্বকাপে ২৮তম ম্যাচে টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ গোলদাতা হয়েছেন। প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল এবং ইতিহাস গড়া ১৮ গোলের পর মেসি ‘বাকরুদ্ধ’  করে দিয়েছেন ফুটবল বিশ্বকে। 

আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে চারটি বিশ্বকাপ রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি, যেগুলোকে স্বীকৃতি দিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডবুকও। 

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে মেসির বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন। একই সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে বিশ্বকাপে সর্বাধিক ১৭ গোল করা ব্রাজিলিয়ান নারী কিংবদন্তি ফুটবলার মার্তাকেও পেছনে ফেলেছেন।

অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৮তম জয়। এর আগে ১৭ জয় নিয়ে শীর্ষে ছিলেন সেই মিরোস্লাভ ক্লোসা। ২০০৬ থেকে ২০২৬—ছয়টি বিশ্বকাপে মেসি এই নতুন মাইলফলক গড়লেন।

২০০৬ সালে অভিষেকের পর থেকে বিশ্বকাপে মেসির ম্যাচসংখ্যা এখন ২৮। কাতার বিশ্বকাপের ফাইনালেই তিনি লোথার ম্যাথিউসের ২৫ ম্যাচের রেকর্ড ভেঙেছিলেন। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে খেলে সেই রেকর্ড আরও উঁচুতে নিয়ে গেলেন।

অস্ট্রিয়ার বিপক্ষে প্রায় পুরো ম্যাচ খেলায় বিশ্বকাপে মেসির মোট খেলার সময় দাঁড়িয়েছে ২,৪৮৯ মিনিট। এর আগে তিনি কাতার ২০২২-এর ফাইনালে ইতালির কিংবদন্তি পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ড ভেঙেছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]