সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের রেকর্ড
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:৪৬ পিএম  (ভিজিট : ৮)
ইতিহাসের হাজারতম বিশ্বকাপের ম্যাচ দেখে ফেললেন ফুটবল ভক্তরা। আর এই ঐতিহাসিক ম্যাচে তিউনেশিয়াকে উড়িয়ে দিয়ে উপলক্ষটি স্মরণীয় করে রাখল জাপান।

গ্রুপ ‘এফ’ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে তিউনেশিয়াকে ৪-০ গোলে হারায় জাপান। এতে বিশ্বকাপ ইতিহাসে ১ ম্যাচে এশিয়ার কোন দেশ হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে দেশটি।

আর এই হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফ্রিকার দলটির।

মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান।

চতুর্থ মিনিটেই দাইচি কামাদার গোলে এগিয়ে যায় এশিয়ার প্রতিনিধিরা। এরপর ৩১তম মিনিটে আয়াসে উয়েদা ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে জাপান।

৬৯তম মিনিটে জুনিয়া ইতো তৃতীয় গোল করে তিউনিশিয়ার প্রত্যাবর্তনের সব আশা শেষ করে দেন। ম্যাচের ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জাপানের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন উয়েদা। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]